প্রধানমন্ত্রীর ভারত সফর: মঙ্গলবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৬:৩৬

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ভারত সফর নিয়ে আলোচনার জন্য তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি ৮ নভেম্বর দিল্লি যাবেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের আমন্ত্রণে দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হবে।’

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কানেক্টিভিটি। এবার শেখ হাসিনার সফরের সময়ে মূল আলোচনার বিষয়বস্তু কী হবে, জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘এটি এখনও ঠিক হয়নি। আলোচনা চলছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাংলাদেশের কাছে অগ্রাধিকারের বিষয় হচ্ছে পানি। এবারও ঢাকা এ বিষয়ে জোর দেবে।’

ঢাকা সমগ্র অঞ্চলের নদী ব্যবস্থাপনা বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্টের পক্ষে| পানির সুষ্ঠু, টেকসই ও সর্বোত্তম ব্যবহারের জন্য আমরা আঞ্চলিকভাবে অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’ তিনি বলেন, ‘ভরা মৌসুমে পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে সেটি সরবরাহের জন্য আঞ্চলিক উদ্যোগ দরকার ও এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

শুধু তাই নয়, ভুটান ও নেপালে জলবিদ্যুৎ উৎপাদন করে আঞ্চলিকভাবে সেটি বিক্রি করা সম্ভব বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময়ে পানি ছাড়াও সীমান্ত হত্যা, কানেক্টিভিটি, বাণিজ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

নরেন্দ্র মোদির সফরের সময়ে তিনটি নতুন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। ক্ষেত্র তিনটি হচ্ছে স্যাটেলাইট বা স্পেস, ব্লু ইকোনমি এবং নিউক্লিয়ার সহযোগিতা।

এবারেও নতুন ক্ষেত্র খোঁজার প্রয়াস থাকবে এবং উভয় পক্ষ একমত হলে সেটি বাস্তবায়ন করা হবে বলে ওই কর্মকর্তা জানান।

এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের