রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৪:৩৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৪:৪৬

আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আগামী ২৬ নভেম্বর রাতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তার সঙ্গে থাকবেন- অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা ও বাগেরহাট জেলায় আইনজীবী সমিতির ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে।’

নির্বাচন আইন কমিশন আইন সংশোধন বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশন আইন সংশোধনের কথা জানিয়েছে। তারা এ বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে যদি কোনও সংশোধন প্রস্তাব দেয় তবে তখন সেটা দেখা যাবে।’

এ সময় খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম