বুদাপেস্ট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০০:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০০:৫০

শেখ হাসিনা (পুরনো ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানটি তুর্কমেনিস্তান থেকে বুদাপেস্ট পৌঁছেছে। ত্রুটি সারিয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।
এর আগে, বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটের দিকে তুর্কমেনিস্তান আশগাবাদ বিমানবন্দর থেকে থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। তখন যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ‘রাঙ্গা প্রভাত’ উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে নিয়ে সকাল ৯টা ১৪মিনিটের দিকে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় দুপুর ২টা১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে অবতরণ করে।

এই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জনযাত্রী, ০৪ জনককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু এবং ০৪ জন এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। এয়ারক্রাফ্টটি আশগাবাদে অবতরণের পর ডিউটিরত ইঞ্জিনিয়াররা মেরামত করেন।

শাকিল মেরাজ বলেন, ‘ঢাকা থেকে লন্ডনগামী বিমানের অন্য একটি সিডিউল ফ্লাইট বিজি-০০১ ‘আকাশ প্রদীপ’কে যাত্রাপথ পরিবর্তন করে আশগাবাদে পাঠানো হয়। সেই বিমানটিও বাংলাদেশ সময় বিকেল ৪ টা ১০ মিনিটে সেখানে অবতরণ করে। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কভারেজ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট (বিজি ১০১১) ‘রাঙ্গা প্রভাত’-এর যান্ত্রিক ত্রুটি মেরামত করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে আশগাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। আশা করি, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১১ টায় বুদাপেস্ট পৌঁছাবে।’

এদিকে, ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে ত্রুটির সংকেত পাওয়ায় পাইলট বিমানটিকে তুর্কমিনিস্তানের রাজধানী আসকাবাদে নিরাপদে অবতরণ করান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করার পর বাংলাদেশ সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটি আবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রওনা করেছে। সেখানে অবস্থান করার সময় সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম