ঢাকার দুই মেয়রের উন্নয়ন কাজে কেউ বাধা দেবেন না: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৮:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৮

ওবায়দুর কাদের ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রের উন্নয়ন কাজে দলীয় নেতাকর্মীদের বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা কেউ ঢাকার দুই মেয়রের উন্নয়নকাজে বাধা দেবেন না।’ সোমবার ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসি আয়োজিত এক স্মরণ সভায়  তিনি এ  কথা বলেন।

স্মরণ সভায় দলীয় নেতাদের বক্তব্য শুনে ওবায়দুল কাদের বলেন, ‘বক্তব্য দেওয়ার আগে কোথায় কী বলতে হয়, তা শিখে নেবেন। জনসভায় এসে শোকসভার বক্তব্য আর শোক সভায় এসে জনসভার বক্তব্য দেওয়া পরিহার করতে হবে।’ এ সময় তিনি মহানগর আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদকের উদ্দেশে বলেন, ‘ওরিয়েন্টেশন করান।’

স্মরণ সভায় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, জনগণকে খুশি করুন। নেতাদের খুশি করার দরকার নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশেষণ দিয়ে আমাকে ভূষিত করার দরকার নেই। নেতার সঙ্গে ভালো আচরণ করার দরকার নেই, জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। আমাদের সবাইকে জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে হবে।’

জাতীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের মাত্র দুই বছর বাকি আছে। তাই জনগণের কাছে যান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কেউ পকেট কমিটি করবেন না। যোগ্যতা, দক্ষতা ও মেধার গুরুত্ব দেবেন। পকেট কমিটি করলে নির্বাচনে এর খেসারত দিতে হবে। পকেট কমিটির পরিণতি ভয়াবহ হবে।’

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের