আজ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ২১:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৮:২৫

 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য দুদিনের সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বুধবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা ছাড়াও পারিকার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ভারতীয় বিশেষ বিমান যোগে কাল বুধবার ঢাকা এসে পৌঁছাবেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতের এ প্রতিনিধিদলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।
আইএসপিআর আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তার প্রতিনিধিদলসহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকির (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধি দলটির সঙ্গে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতের সময় তারা দু'দেশের বাহিনীগুলোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
আইএসপিআর আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি দু’দিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর ঢাকা তাগ করবে।

/জেইউ/এসএসজেড/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি