শাকিলের ময়নাতদন্তের সিদ্ধান্ত বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ২০:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫

মাহবুবুল হক শাকিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃতদেহের ময়নাতদন্ত হবে কিনা,সিদ্ধান্ত হবে কাল বুধবার। গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে জাপানি রেস্তোরাঁ সামদাদোয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহবুবুল হক শাকিল । পরে সেখানেই একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার লাশ উদ্ধার করে বারডেমের হিমঘরে রাখা হয়েছে।

বিকালে গুলশানে ঘটনাস্থলে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত সাংবাদিকদের জানান, রাতে শাকিলের লাশ বারডেমে রাখা হবে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মাগরিবের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃতদেহের ময়নাতদন্ত হবে কিনা জানতে চাইলে গুলশান থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে কাল বুধবার সিদ্ধান্ত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত জানাবেন, সেভাবেই তারা কাজ করবেন।’

/জেইউ/ এপিএইচ/  

আরও পড়ুন: 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম