‘শাকিলের শরীরে আঘাতের চিহ্ন নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৯

মাহবুবুল হক শাকিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার দেহে কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়ছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদ।  

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৯টা ২০ মিনিটে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ভিসেরা পরীক্ষা জন্য তার ব্লাড, ইউরিন ও হার্ট সংরক্ষণ করা হয়েছে। এগুলো পরীক্ষা হয়ে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

বুধবার সকাল ৯টার কিছু আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের তিন চিকিৎসক ডা. সোহেল মাহমুদ. ডা. আ ক ম শফিউজ্জামান এবং ডা. প্রদীপ বিশ্বাস ময়নাতদন্ত শুরু করেন। সকাল ৮টার দিকে তার লাশ বারডেমের হিমঘর থেকে ঢামেক হাসপাতাল মর্গে নেওয়া হয়।  

মঙ্গলবার দুপুরে মারা যান মাহবুবুল হক শাকিল। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বিশেষ সহকারী হওয়ার আগে শাকিল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদায় দায়িত্ব পালন করেছেন। 

/জেএ/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের