শাহজালাল বিমানবন্দরে প্রায় ৫ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ০২:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ০২:১১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪ কেজি ৮৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১০টা ৫৩ মিনিটে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে স্বর্নবারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টভ) আহসানুল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত স্বর্ণ

তিনি জানান, আজ রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইকে ৫৮৪ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে কেউ স্বর্ণের বার বহন করছে এমন সংবাদ কাস্টম হাউসের কমিশনারের কাছ থেকে পাওয়ার পর প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পরে জহিরুল ইসলাম নামে এক যাত্রী immigration সম্পন্ন করে গ্রিন চ্যানেল আসামাত্র তারা তাকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি করে। পরে ওই যাত্রীর অন্তর্বাসের অভ্যন্তর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
/সিএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম