জেলা পরিষদ নির্বাচন: স্কুলের গণ্ডি পেরোয়নি ১৫ চেয়ারম্যান প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৩:০১

জেলা পরিষদ নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ১৪৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থী স্কুলের গণ্ডি পেরোয়নি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুজন।
জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ১৪৯ জন প্রার্থীর মধ্যে তিন জনের তথ্য পাওয়া না যাওয়ায় ১৪৬ জনের তথ্য বিশ্লেষণ করে উপস্থাপন করেছে সুজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ১৪৬ জন প্রার্থীর মধ্য ১০২ জন স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন, ২২ জন প্রার্থী এসএসসি বা তার কম যোগ্যতা সম্পন্ন। অন্যদিকে ১৫ জন প্রার্থী স্কুলের গণ্ডিই পেরোয়নি।
তিনি বলেন, এই জেলা পরিষদ নির্বাচন আইন গত কয়েক বছরে কয়েকবার সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধিত আইনানুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনে বর্ণিত নির্বাচন পদ্ধতির সঙ্গে সুজন একমত না, তাও পরিষ্কার করেন তিনি। তবে সুজন চায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি এম. হাফিজ উদ্দিন খান, নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, নির্বাহী সদস্য জাকির হোসেন।

/আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি