জঙ্গি আস্তানা থেকে সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণের এক্সক্লুসিভ ভিডিও

আমানুর রহমান রনি
২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:১১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:০৯

আত্মসমর্পণ করছেন এক নারী
সমাঝোতার ভিত্তিতে আশকোনার জঙ্গি আস্তানা থেকে শনিবার সকালে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান আত্মসমর্পণ করে। তাদের আত্মসমর্পণের সেই ভিডিও সম্প্রতি বাংলা ট্রিবিউনের কাছে এসেছে। পাঠকদের জন্য সেই ভিডিওটি প্রকাশ করা হলো।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্য শুক্রবার রাত ১২টা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। প্রথম থেকেই পুলিশ বাড়ির সদস্যদের সঙ্গে আত্মসমর্পণ করতে চেষ্টা চালায়। শিলাকে আত্মসমর্পণ করানোর জন্য পুলিশ কৌশল হিসেবে তার মা ও ভাইকে ঘটনাস্থলে নিয়ে আসে। হ্যান্ডমাইকে তাদের দিয়ে শিলাকে আত্মসমর্পণ করতে বলে বারবার। এর এক পর্যায়ে সন্তানসহ শিলা ওই বাড়ির ভেতর থেকে বের হয়ে আসেন। এরপর সন্তানসহ বের হয়ে আসেন তৃষা।

অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের