‘ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৬

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শনিবার রাত ১১টায় গুলশান-২ এ থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেসব স্থান নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, সেসব স্থানে র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।’ তিনি আরও বলেন, ‘বিদেশি নাগরিকরা কে কোথায় আছেন, সেই তালিকা আমাদের কাছে আছে। তাদের ক্ষেত্রে স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

র‌্যাবের ডিজি বলেন, ‘গ্লোবালাইজেশনের অংশ হিসেবে বাংলাদেশেও ইংরেজি নববর্ষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়। রাজধানীসহ দেশের যে সব হোটেল ও ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাব ফোর্স সতর্ক প্রহরায় রয়েছে। পোশাকি বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে যে কোনও অপ্রত্যাশিত ঘটনা এড়াতে টেকনোলোজির সাপোর্টও রাখা হয়েছে।’

এখন পর্যন্ত থার্টি ফার্স্টকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।  

এক প্রশ্নের জবাবের তিনি বলেন, ‘নিরাপত্তাকে কখনোই দুর্ভোগ হিসেবে নেওয়া ঠিক হবে না। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবার অংশগ্রহণ প্রয়োজন।’

/আরজে/এমডিপি/এএআর /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে