প্রধানমন্ত্রীর প্রিয় আইভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৮

আইভীর মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন প্রধানমন্ত্রী নানা প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়া নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আইভী ও প্রধানমন্ত্রী দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। শপথবাক্য পাঠ শেষে প্রধানমন্ত্রী তার প্রিয় আইভীকে কাছে টেনে নেন। এসময় আইভীর মাথায় হাত বুলিয়ে প্রধানমন্ত্রী তাকে দোয়া করেন। তখন আইভীও প্রধানমন্ত্রীর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শপথ শেষে আইভীকে কাছে টেনে নেন প্রধানমন্ত্রী এছাড়াও, প্রধানমন্ত্রীর হাতে হাত রেখে আইভী তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। শপথগ্রহণ অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়র ও কাউন্সিলররা ছবি তোলায় অংশ নেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত সব কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান। এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ শেষে ফটোসেশনে প্রধানমন্ত্রীসহ অন্যরা এর আগে, নির্বাচনে জয়ের পরের দিনই গণভবনে হাজির হয়ে নীচ তলায় অপেক্ষা করছিলেন আইভী। কিছুক্ষণ বাদেই দোতলা থেকে নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখেন আইভীকে। আইভী সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পা ছুঁয়েও সালাম করেন। প্রধানমন্ত্রী তখন তাকে দুহাত দিয়ে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেয়েছিলেন।

আরও পড়ুন: আইভীর জন্য ভালোবাসা 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের