‘দল ভারি করতে ছাত্রলীগে অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪

ওবায়দুল কাদের দল ভারি করতে ছাত্রলীগে অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়াত ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদলের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুর নাহার হলের সামনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘অপশক্তিরা দলে এসে বিভিন্ন অপকর্ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামকে ম্লান করে। পরে এর দায় সরকারের ওপর পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোটের রাজনীতিতে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভোটের রাজনীতিতে তাকে পরাজিত করতে পারবে না জেনে তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এজন্য এসব অপশক্তিকে মোকাবিলা করতে নেতাকর্মীদের সদা সজাগ, সচেষ্ট থাকতে হবে।’  
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা আপাত দৃষ্টিতে নিসক্রিয় থাকলেও তলে তলে বড় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিকার, প্রতিরোধ ও মোকাবিলা করতে হবে।’

আরও পড়ুন:
ফের পায়ে হেঁটে নগরভবনে আইভী

/পিএইচসি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম