বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৫:৫৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৮:০৭

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগ সভাপতির বৈঠক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল ৪ টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।
এর আগেই দলটির ১৯ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও আইনমন্ত্রী আনিসুল হক।
নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির এ সংলাপ শুরু হচ্ছে। বঙ্গভবনের দরবার হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদকেই গুরুত্ব দেবে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই দলটি মেনে নেবে একথাও জানানো হবে রাষ্ট্রপতিকে।
এর আগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। একারণে নতুন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির এই আলোচনার সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: বাসস
/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী