পল্টনে বাসায় ঢুকে আ. লীগ নেতার মাকে গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২১:৩৮

পল্টনে বাসায় ঢুকে আ. লীগ নেতার মাকে গুলি রাজধানী পল্টনে এক আওয়ামী নেতার বাড়িতে ঢুকে তার মাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শারমিন সুলতানাকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পল্টন থানার শান্তিনগর চামেলীবাগের ৩৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শারমিন সুলতানা পল্টনের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা আলী রেজা খান রানার মা।

শারমিন সুলতানার প্রতিবেশি কাউয়ুম বলেন, ‘সন্ধ্যায় চারজন দুর্বৃত্ত চামেলীবাগের ওই বাড়িতে ঢুকে শারমিনকে তার ছেলে বাসা আছে কিনা জানতে চায়। এ সময় তার ছেলে বাড়ি নেই বলে জানালে শারমিনকে গুলি করে দুর্বৃত্তরা।

শারমিন সুলতানার কোমরে ও পায়ে দুটি গুলি লেগেছে বলেও জানিয়েছেন তিনি।

আলী রেজা খান রানার অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইঞার ছোট ভাই পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমার প্রাণনাশের হুমকি আসে। ওই সময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশে যেতে আমাকে নিষেধ করা হয়। আমার ধারণা, তারাই এ ঘটনা ঘটিয়েছে।  

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিয়া জানান, পূর্ব শত্রুতার জের এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

/এআইবি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের