এই রায়ে মানুষের মন থেকে ভীতি দূর হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৫২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৪:০৪

আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এই অপরাধে যে নৃশংসতার পরিচয় দেওয়া হয়েছে তার প্রমাণ আদালত পেয়েছে। তাতে আদালত ফাঁসির যে রায় দিয়েছে এটা অ্যাডভোকেট হিসেবে আমি কর্তব্য বলে মনে করি।  আমি মনে করি, সঠিক রায় হয়েছে। এই রায়ে জনগণ সন্তুষ্ট হবে। অপরাধী যেই হোক তার শাস্তির বিষয়ে মানুষের মন থেকে ভীতি দূর হবে।’

সচিবালয়ে সাত খুনের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।   

রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, ‘রায় কার্যকরের বিষয়টি পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করছে। এটি প্রথমে হাইকোর্টে যাবে, তারপর আপিল বিভাগে যাবে। সময় কতদিন লাগবে তা আদালতের ওপর নির্ভর করছে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘যেই অপরাধ করুন তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র এই কাজটিই করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’ অন্য প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব আইন ভেটিং এর জন্য লেজিসলেটিভ বিভাগ আছে। বিষয়টি নিয়ে প্রবাসীরা উদ্বিগ্ন। তাদের স্বার্থ রক্ষা করেই আইন চূড়ান্ত করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সংলাপ করছে। তাই এ মুহূর্তে কথা বলা ঠিক হবে না।’

/এসআই/বিটি/ 

আরও পড়ুন: 

নূর হোসেন ও র‌্যাবের কমান্ডার তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড দেওয়া হলো যাদের

সাত খুনের চার্জশিট: যেভাবে নেওয়া হয় হত্যার প্রস্তুতি

৭ খুন মামলা চলাকালে আলোচিত কিছু ঘটনা

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের