র‍্যাবকে দুর্বৃত্ত বাহিনী বলছে এইচআরডব্লিউ, বিলুপ্তির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২০:১৫

 

হিউম্যান রাইটস ওয়াচ র‍্যাবকে দুর্বৃত্ত বাহিনী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিড। নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের প্রেক্ষাপটে এই বাহিনী বিলুপ্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। অবশ্য র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্থাটি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। এইচআরডব্লিউকে ইঙ্গিত করে তারা বলছে, এ ধরনের সংগঠনের প্রতিক্রিয়া নিয়ে তাদের মাথা ব্যথা নেই।

১৯ জানুয়ারি নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তারা বলছে,  জবাবদিহির অভাবে র‍্যাব একটি দুর্বৃত্ত বাহিনীতে পরিণত হয়েছে। সে কারণে এই বাহিনী ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন তারা।

সংস্থাটি সাত খুন মামলার রায়ে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। রায় কার্যকর না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। নীতিগত ভাবেই এই সংস্থা মৃত্যুদণ্ডের বিরোধী।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র‍্যাব-১১-এর কয়েকজন সদস্য। এরপর এই সাতজনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ নজরুল ইসলামকে হত্যা করার জন্য র‍্যাব-১১-এর কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। অবশ্য সাত খুনের মধ্যে নজরুল ছাড়া বাকি ছয়জনকে হত্যা করা হয় কোনো প্রমাণ না রাখার জন্য।

র‍্যাবকে দুর্বৃত্ত বাহিনী বলছে এইচআরডব্লিউ, বিলুপ্তির আহ্বান এই হত্যা মামলায় ১৬ জানুয়ারি রায় দেন বিচারিক আদালত। এতে ২৬ জনের ফাঁসি ও ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৬ জনের মধ্যে ১৬ জনই র‍্যাবের সদস্য এবং ফাঁসির দণ্ড না হওয়া অপর ৯ জনও র‍্যাবের সদস্য।

এইচআরডব্লিউ বলছে, এ ঘটনার জন্য কেবল র‍্যাব ১১ নয়;  সরকার নিজেও দায়ী। েএইচআরডাব্লিউ-এর মতে সরকারই র‍্যাবের ‘দায়মুক্তি’র পরিবেশ তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাত খুন মামলার রায় র‍্যাব সদস্যদের ‘দায়মুক্তির’ অবসানের দিক থেকে একটি ভালো পদক্ষেপ। যদিও কেবল ক্ষমতাসীন দলের কেউ ভুক্তভোগী হলে এটা ঘটা উচিত নয়।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‍্যাব দেশ ও মানুষের জন্য কাজ করে। র‌্যাব এখন বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক। যেকোনও বিপদেই র‍্যাবের কাছাকাছি ক্যাম্পে মানুষ ছুটে যায়, তারা সহায়তা পাবে এই আশায়। মানুষের সেই আশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক থেকে শুরু করে সবক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এখন কোন সংগঠন কী বলল আর না বলল, সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। র‍্যাবের প্রতি এ দেশের মানুষের অনেক ভালোবাসা ও সমর্থন রয়েছে।’

/বিএ/আপ-এপিএইচ/

আরও পড়ুন: 

৭ খুনের দায় র‌্যাবের নয়: বেনজীর

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি