পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১২:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:২৮

পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ

তথ্য-প্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় গ্রেফতার জাতীয় ক্রিকেটার আরাফাত সানির পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ। বিকাল ৩টায় ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই-এর আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা। মোহাম্মদপুর থানা পুলিশ একথা জানিয়েছে। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে সাংবাদিকদের বলেন, ৫ জানুয়ারি ওই তরুণী মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ওই তরুণীর অভিযোগ, সানির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। তারা প্রেম করে বিয়ে করেন। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি আরাফাত সানি তাদের বিবাহিত জীবনের কিছু ব্যক্তিগত আপিত্তকর ছবি অনলাইনে ছেড়ে দেয়। এটা নিয়ে তিনি অভিযোগ করেন।

উপকমিশনার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ওই অভিযোগের সত্যতা পেয়েছি। সানির মোবাইল থেকেই ছবিগুলো প্রকাশ হয়েছে। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আমিনবাজার থেকে গ্রেফতার করেন। ওই তরুণী তাদের বিয়ের কাগজপত্রও দিয়েছে।’

ওই তরুণী মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় পরিবারের সঙ্গে থাকেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপিরদর্শক মো. ইয়াহিয়া।

/এআরআর/এসটি/

আরও পড়ুন: তরুণীর মামলায় গ্রেফতার আরাফাত সানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম