তরুণীর মামলায় গ্রেফতার আরাফাত সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১০:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:০১

আরাফাত সানি

তথ্য-প্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার সকালে তাকে আমিন বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী ৫ জানুয়ারি মামলাটি করেন। আজই তাকে আদালতে পাঠানো হবে।

সানির মা আক্তার বেগম তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সানির ভাই ফয়সাল মোহাম্মদপুর থানার সামনে সাংবাদিকদের বলেন, 'সানি যখন মিরপুরে অনুশীলন করতো তখন এই মেয়েটা তাকে অনুসরণ করতো। এমনকি আমাদের বাসায় গিয়ে তার ভালো লাগার কথা জানায়। কিন্তু সানি তাকে পাত্তা না দেওয়ায় সে এই কাজ করেছে।'

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'বিষয়টি আমি শুনেছি। সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় মামলা হয়েছে। যতটুকু শুনেছি এমনই ঘটনা।'

বোর্ড সানির পাশে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, 'এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগে আমাদের পুরো ঘটনা জানতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো। সানির পাশে আমার থাকবো কিনা।'

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম