নতুন নির্বাচন কমিশন (ইসি) ইস্যুতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে বলেছেন। তিনি কোনও নাম প্রস্তাব করেননি। বাংলা ট্রিবিউনকে জয়নাল আবেদীন বলেন, 'কিছু প্রসিডিউর আছে। নামের জন্য অপেক্ষা করতে হবে।'
প্রেস সচিব আরও জানান, নামের তালিকা মন্ত্রিপরিষদ থেকে পাওয়া যাবে। রাষ্ট্রপতির অফিস থেকে দেওয়ার কোনও নির্দেশনা নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করতে যে প্রক্রিয়ায় সার্চ কমিটি গঠন করা হয়, এবারও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে এবার শুধু সংখ্যা বাড়ানো হবে। যুক্ত হবে নারী সদস্যও। গতবার সার্চ কমিটিতে সদস্য ছিলেন ৪জন।
/পিএইচসি/এসটিএস/এসএনএইচ/এসটি/








