সিঙ্গাপুরে বাংলাদেশি রাষ্ট্রদূতের ক্রিডেনশিয়াল প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ২১:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২১:২২

মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরের প্রেসিডেনন্ট টোনি ট্যান কেং ইয়ামের কাছে তার ক্রিডেনশিয়াল প্রদান করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রেসিডেন্টের কাছে ক্রিডেনশিয়াল প্রদানের মাধ্যমে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করলেন।
রাষ্ট্রদূত সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিও বিষয়ে অবহিত করে বাংলাদেশে আরও সিঙ্গাপুর কোম্পানির বিনিয়োগের আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন জানিয়ে প্রেসিডেন্টকে রাষ্ট্রদূত বলেন, ‘এই জনগোষ্ঠী দুই দেশের অর্থনীতিতেই অবদান রাখছে।’
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টোনি ট্যান আশাবাদ জানান, সিঙ্গাপুরের আরও কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে।
/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের