সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১২:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের মানববন্ধন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে হরতালের সময় শাহবাগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা। আগামী ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কাওরান বাজারে সার্ক ফোয়ারায় সাংবাদিকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শাহবাগে এটিএন নিউজের দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার (২৮ জানুয়ারি) শাহবাগে সাংবাদিকদের এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শাহবাগে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা কোনও বাহিনীর বিরুদ্ধে নই। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার চাই। নামকাওয়াস্তে বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত ছিলেন সব গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতারা এসময় আন্দোলনকারীরা ২ ফেব্রুয়ারির মানবন্ধন কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ‘এ পর্যন্ত যত সাংবাদিক নির্যাতন হয়েছে, তাদের সবার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।’
এটিএন নিউজের ওই দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে আজ শনিবার শাহবাগে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল মানববন্ধনে উপস্থিত বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখান করে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করি। তাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য পুলিশ-প্রশাসনকে সাংবাদিক নির্যাতনে উৎসাহ দেবে।’ বুলবুল আরও বলেন, ‘এর আগেও সাংবাদিকদের ওপর অনেক নির্যাতন হয়েছে। সেগুলোর বিচার হয়নি। সব সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাস্তির ব্যবস্থা করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখছেন এটিএন নিউজের মুন্নী সাহা এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা বলেন, ‘একটা ধারণা তৈরি হয়েছে যে সাংবাদিক নির্যাতন করলে পদোন্নতি পাওয়া যায়। যদি এমনটি বলা হয়, তাহলে আমরা আমাদের ক্যামেরা, বুম সবকিছু রেখে এসে দাঁড়াব। তারা এসে আমাদের পিটিয়ে পদোন্নতি নিয়ে যাক। এটা কোনও কথা হতে পারে না। এটা সম্পূর্ণ অন্যায়। সাংবাদিকদের নির্যাতনের শাস্তি নিশ্চিত করতে হবে।’

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতালপালনকারী দুই জনকে আটক করে পুলিশ। এই ফুটেজ নেওয়ার সময় এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশের ১৫-২০ জন সদস্য। এই ঘটনার পর শাহবাগ এএসআই এরশাদ মণ্ডলকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। সাংবাদিকদের মারধরের অভিযোগ আমলে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন-

এটিএন নিউজের ক্যামেরাম্যানকে মারধর করলো পুলিশ

দুই সাংবাদিককে মারধর: শাহবাগ থানার এএসআই এরশাদ সাসপেন্ড

দুই সাংবাদিককে মারধর: পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি

সাংবাদিক মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

/আরজে/টিআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী