সুরঞ্জিত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন না: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ফটো) সদাহাস্যময় সুরঞ্জিত সেনগুপ্ত তার সুন্দর ব্যঞ্জনাময় বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘তার বক্তব্যে বিরোধীপক্ষকে অকারণে ছোট করার কোনও প্রয়াস থাকতো না। তিনি  সব সময় তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন না। এটাই ছিল তার পার্লামেন্টারিয়ান গুণ।

রবিবার গণমাধ্যমে দেওয়া এক শোক বাণীতে বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর সংবাদ শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সদাহাস্যময় এই মানুষটি তার সুন্দর ব্যঞ্জনাময় বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন।’

বি. চৌধুরী সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

 /এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের