আমাদের টার্গেট নিরপেক্ষ নির্বাচন: নতুন সিইসি

এমরান হোসেন শেখ ও চৌধুরী আকবর হোসেন
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৯

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আমাদের টার্গেট হলো নিরপেক্ষ নির্বাচন করা। নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন তিনি।
সোমবার রাতে নুরুল হুদা বলেন, মাত্র কয়েক ঘণ্টা আগে জানলাম যে সিইসি হয়েছি। আমাদের টার্গেট হলো নিরপেক্ষ নির্বাচন করা, কনস্টিটিউশনকে অ্যাপ্লাই করা, সব দলের অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করা। সব কথা এখনই বলার সময় হয়নি। সামনে কী চ্যালেঞ্জ আছে, সেটা তো এখনও জানি না। ইমিডিয়েট চ্যালেঞ্জ কী, সেটাও জানি না।’
বাংলা ট্রিবিউনকে তিনি আরও বলেন,‘আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব প্রতিপালনের চেষ্টা করবো।’
ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘পরিকল্পনার কথা বলার সময় এখনও হয়নি, এটা তো সাংবিধানিক পদ। আগে শপথ নেই, তারপর সহকর্মীদের সঙ্গে বসবো, কমিশনে যারা স্টাফ আছে তাদের সঙ্গে বসতে হবে। তারপরে কী কাজ আছে, সেটি অ্যাসেসমেন্ট করে বোঝা যাবে। এজন্য নিশ্চয়ই কিছু সময় লাগবে।’
১৯৭৩ ব্যাচের সরকারি কর্মকর্তা নুরুল হুদা সচিব হিসেবে ২০০৬ সালে অবসর নেন ।এরপর তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জেমকন লিমিটেডের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক,  নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড(বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছর চাকরি শেষে ২০১৫ সালে অবসর নেন।

সোমবার রাতে নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন  করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ বিষয়ে সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এআর/এপিএইচ/এএআর/

আরও পড়ুন: 
কে এম নুরুল হুদা সিইসি

নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

ইসি গঠন: মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী