সংসদ অধিবেশনেও ফাগুনের ছোঁয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮

জাতীয় সংসদ (ছবি: সংগৃহীত) সোমবার ফাগুনের ছোঁয়া লেগেছে সংসদ অধিবেশনেও। বর্ণিল ঋতু বসন্তের আগমনে সংসদ সদস্যদের বাসন্তী রঙের বসনে দেখা গেছে। তবে পুরুষদের তুলনায় নারী সংসদ সদস্যদের মাঝেই ফাগুনের প্রভাব ছিল বেশি লক্ষণীয়। সংসদ অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করেন।

সন্ধ্যার অধিবেশন কক্ষে গিয়ে দেখা যায়, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দুই-একজন বাদে উপস্থিত প্রায় সব নারী সংসদ সদস্যকে বাসন্তী রঙের শাড়িতে দেখা গেছে।
মাগরিবের নামাজের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। তাকেও বাসন্তী শাড়িতে দেখা গেছে। সবুজ-লাল জমিতে চওড়া হলুদ পাড়ের জামদানি শাড়ি পরে তিনি সংসদ অধিবেশনে যোগ দেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও হালকা বাসন্তী রঙের শাড়ি অধিবেশনে অংশ নেন। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরী। 

অধিবেশন কক্ষে হলুদ পাঞ্জাবিতে দেখা গেছে, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাহিদ আহসান রাসেল ও ফাহমী গোলন্দাজকে।

সংসদ অধিবেশন পর্যবেক্ষণে আসা দর্শকদের মাঝেও ছিল বসন্তের প্রভাব।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বসন্তের এই প্রভাব পড়েছে। পুরো সচিবালয়ের প্রায় সব দফতরেই অধিকাংশ নারী কর্মীর পরনে ছিলে হলুদ পোশাক।

সংসদ সচিবালয়ের কর্মচারী মাহমুদুল হাসান শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বসন্তের আগমনে তাদের সেকশনের সবাই বাসন্তী অফিস করেছেন।’ অফিসে সহকর্মীরা মিলে মিষ্টিও খেয়েছেন বলে তিনি জানান।

/ ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের