এবার মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইও স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৮:২০আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৮:২৩

বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের কাজ স্থগিত রেখেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২ মার্চ) এ কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের জন্য গঠিত মহানগর, জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে মন্ত্রণালয়।
মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই স্থগিত বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত বছরের ১০ নভেম্বর প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং গত বছরের ৬ নভেম্বর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ গেজেটের ‘গ’ ধারা অনুযায়ী মুজিবনগরের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে গত বছরের ৬ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করে। পরে গত ১০ নভেম্বর তা গেজেট আকারে প্রকশিত হয়।
ওই প্রজ্ঞাপনের পর মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়। এরপর গত ৩১ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন সংক্ষুব্ধ এক মুক্তিযোদ্ধা। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে কারণ জানতে চায়।

হাইকোর্টের এই আদেশের পর মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের কার্যক্রম স্থগিত করে।

/এসএমএ /এপিএইচ/

আরও পড়ুন: শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের