ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ বাস চালকের কারাদণ্ড, ৭৫ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ২০:৫৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৫৮

 

ভ্রাম্যমাণ আদালত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রথম দিন ৭৫টি মামলা দায়ের হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে সাত জনকে। তিনটি গাড়ি আটক করে ডাম্পিং করা হয়েছে। নগদ জরিমানা আদায় করা হয়েছে ৮৭ হাজার ৪০০ টাকা। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার এ তথ্য জানিয়েছেন।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে গুলিস্তান, মতিঝিল ও পল্টন এলাকায় তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গুলিস্তানে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম, মতিঝিলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার এবং পল্টনে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সকালে সাড়ে দশটায় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গুলিস্তানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কমকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কমকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সম্পত্তি কমকর্তা দেবাশীষ নাগ ও ডিএমপির এডিসি আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমরা ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। যদি কেউ আইন ভঙ্গ করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। পরিবহন মালিকদের অনুরোধ করবো তারা যেন আইন মেনে চলেন।

ডিএসসিসি জানিয়েছে, মোটরযান অধ্যাদেশের ১৩৮ ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭ জন চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদরে মধ্যে ৫ জনকে ১ মাস এবং ২ জনকে ১৫ দিন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। ফিটনেস সার্টিফিকেট না থাকায় ২টি বাস এবং ১টি লেগুনা জব্দ করে ডাম্পিং করা হয়েছে।

অভিযান শুরুর খবর পেয়ে অনেক মালিক তাদের লক্কর-ঝক্কর বাস রাস্তায় নামাননি। এ কারণে নগরীতে পরিবহন সংকট দেখা দেয়। এতে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। অনেকে দীর্ঘ সময় গাড়ির অপেক্ষায় বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকেন। গাড়িতে উঠতে না পেরে অনেককে হাঁটতেও দেখা যায়।

/ওএফ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি