বাংলাদেশে কয়েকটি মৌলবাদী দলের উদ্ভব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২১:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২২:১৮

দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কঠোর ব্যবস্থা নেওয়ার পরেও বাংলাদেশে কয়েকটি স্থানীয় মৌলবাদী দলের উদ্ভব হয়েছে।

বুধবার দিল্লিতে তৃতীয় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের শেষ দিনে এ মন্তব্য করেছেন তিনি।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৌলবাদী দলগুলো একই চিন্তা-ভাবনায় উদ্বুদ্ধ কয়েকটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, এ অশুভ চক্রের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের যোগাযোগ থাকলেও আমরা তাদের মুখোশ উন্মোচন করেছি। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের একটি সামগ্রিক পরিকল্পনা এবং এর চারটি পিলার আছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত কয়েকটি সন্ত্রাসী ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাংলাদেশ কখনোই তার জমি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেবে না।

সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান অংশ নিয়েছে।

এসএসজেড/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান