জঙ্গি-সন্ত্রাস ও মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১১:৫৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১১:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জঙ্গিবাদ-সন্ত্রাস এবং মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও গবেষকদের এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ।

শেখ হাসিনা বলেন, ‘আজকে বিশ্বব্যাপী নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে। সেটা হচ্ছে জঙ্গিবাদ-সন্ত্রাস এবং মাদকাসক্তি। এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী, কেবল দেশে না, বিদেশেও যারা পড়ালেখা করে তারা মেধার দৃষ্টান্ত রেখে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এরা (শিক্ষার্থীরা) যেন কেউ বিপথে না যায়, এ ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসে যেন সম্পৃক্ত না থাকে, বিশেষভাবে নজর দেবার জন্য শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে আমাদের যারা আছেন, সমাজের সকল মানুষের প্রতি আমি আবেদন জানাচ্ছি। সকলে এ বিষয়ে একটা সচেতনতা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই আমরা আমাদের দেশকে এই ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত রাখতে পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। যেখানেই হোক বাংলাদেশে এই ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের জায়গা হবে না। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট গঠন করা হয়েছে। এটা করেছি আমরা এ কারণে যে, এর পূর্বেও আমরা বঙ্গবন্ধুর নামে গবেষণার জন্য অনুদান দিয়েছিলাম। অনেকেই চলে গিয়েছিলেন বিদেশে, পড়াশুনা শুরুও করেছিলেন। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০০১ সালে যখন জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলো, তারা এসে বন্ধ করে দিলো। যারা ফেলোশিপ নিয়ে বিদেশে গিয়েছিলেন অর্ধেক দেশে ফিরে আসলেন।’

শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে যেন এ রকম আর কেউ করতে না পারে, সে জন্য আমরা ফান্ডিং করে দেবো। যাতে করে সেখানে পর্যাপ্ত টাকা থাকে।’

তিনি বলেন, ‘আমাদের সীমিত সম্পদ এটা ঠিক। কিন্তু আমি মনে করি, পরিকল্পিতভাবে এই সীমিত সম্পদ যদি আমরা বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের কারও মুখাপেক্ষী হয়ে চলতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করে বিশ্বে এগিয়ে যাবো। এটাই আমাদের লক্ষ্য।’

/পিএইচসি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী