ফেসবুক সদরদফতরে ‘বাংলাদেশ ডেস্ক’ চাইবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৬:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:০৬

তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আলাদা ডেস্ক রাখার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘যেহেতু ফেসবুক সারা বিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে। এর উদ্দেশ নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো নির্ধারণ করা হয়।

তারানা হালিম বলেন, ‘আমরা ‍অনুরোধ জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগিতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ভেরিফিকেশন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন চাইবো।’

ফেসবুক যদি সরকারের আহ্বানে সাড়া না দেয়, তাহরে কি ফেসবুক বন্ধ করে দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের আহ্বানে ফেসবুক সাড়া না দিলে আমরা ফেসবুক বন্ধ করবো না। আমাদের বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।’

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি