দেয়াল টপকে ক্যাম্পে প্রবেশ করে হামলাকারী

আমানুর রহমান রনি ও চৌধুরী আকবর হোসেন
১৭ মার্চ ২০১৭, ১৪:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৫৩

আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলা

রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দেয়াল টপকে প্রবেশ করেছিল হামলাকারী ওই যুবক। এরপর র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে বিস্ফোরণ ঘটনায়। র‌্যাব সূত্রে একথা জানা গেছে।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাবের আশকোনায় নির্মানাধীন কার্যালয়ে আজ শুক্রবার বেলা ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকিয়ে প্রবেশ করারর চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবকের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে আক্রমণকারী নিহত। র‌্যাব-২ এর সদস্য আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’

নির্মাণাধীন সদর দফতর

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়।’

ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশেপাশের এলাকায় আরও কেউ আছে কিনা তা নিয়ে তল্লাশি চালাচ্ছে।  

ঘটনার সময় র‌্যাব ক্যাম্পের পাশের একটি মসজিদে ছিলেন আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি তখন মসজিদে ছিলাম। তখন আনুমানিক দুপুর ১টা বাজে। হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। পরবর্তীতে এসে দেখি ওই এলাকায় র‌্যাবের লোকজন ঘিরে ফেলেছে।’

/সিএ/এআরআর/এসটি/

আরও পড়ুন: র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা, নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি