আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ১৩:৪০আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:০৯

  আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ

সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে চারদিন ধরে সেনাবাহিনী প্যারা-কমান্ডো টিম অভিযান চালাচ্ছে। কমান্ডো অভিযানের নানা কর্মকাণ্ড নিয়ে মোট ৫টি ভিডিও প্রকাশ করেছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর)। এসব ভিডিওতে সেনা কমান্ডোদের জীবন বাজি রেখে চালানো অভিযানের চিত্র ফুটে উঠেছে। এসব ভিডিওতে কি আছে সেই বর্ণনা তুলে ধরা হলো।

প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, সেনা কমান্ডোরা বাড়ির নিচের অংশের দেয়ালে ভেঙে ছিদ্র করতে দেখা গেছে। বাড়ির একটি সাইডে বড় একটা ছিদ্র করে ফেলেন তারা।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, কমান্ডোরা অবিরাম গুলিবর্ষণের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করলে কমান্ডোদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। কমান্ডোরা গুলির মুখেই ফিরে আসেন।

তৃতীয় ভিডিওতে চিন্তিত মুখে যোগাযোগ করতে দেখা যাচ্ছে সেনা কমান্ডো কর্মকর্তাকে।

চতুর্থ ভিডিওতে তিনজন সেনা কমান্ডোকে একটি বাড়ির ছাদে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে।

শেষের ভিডিওতে আস্তানার ছাদ থেকে ধোয়া উড়তে দেখা যায়। বাড়িটির অবস্থানটি বুঝতে পারা যায়। পুরো রাস্তায় সেনারা অবস্থান নিয়ে আছে। এই ভিডিওগুলো আইএসপিআরের ওয়েবপেজ থেকে নেওয়া হয়েছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম