‘মৌলভীবাজারে জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৩:১৩আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৩:১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।     

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মৌলভীবাজারের যে জায়গা দুটি ঘিরে রাখা হয়েছে সেখান নারী জঙ্গি আছে বলে সন্দেহ করো হচ্ছে। তবে সেখান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। ঢাকা থেকে সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিট মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব কাজ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই।  আইনশৃঙ্খলা পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে। ১৬ কোটি মানুষের মধ্যে যদি ৫০ জন জঙ্গি থাকে তা নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণের যানমালের নিরাপত্তা সরকার দিতে পারবে-এটুকু আস্থা আপনারা রাখতেই পারেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান