মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:০৯

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান শেষ না হতেই এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মৌলভীবাজারের এ দুটি ‘জঙ্গি আস্তানা’ সম্পর্কে আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত যা জানা গেছে তা পাঠকদের কাছে তুলো ধরা হলো:
যে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে তার একটির অবস্থান মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। এটি একটি তিন তলা বাড়ি। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে। এটি একটি একতলা পাকা বাড়ি। মঙ্গলবার গভীর রাত থেকেই বাড়ি দুটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
পুলিশের ধারণা, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে ঘিরে রাখা বাড়ি দুটিতে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের প্রতিহত করতে এরই মধ্যে সব প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে।
জানা গেছে, জঙ্গি আস্তানা সন্দেহে বড়হাট এলাকার তিনতলা ও নাসিরপুরের একতলা এই দুটি ভবনের মালিক একই ব্যক্তি। তিনি হলেন লন্ডন প্রবাসী সাইফুর রহমান। বুধবার দুটি বাড়ি ঘেরাও করার সময় তার শ্যালক মীজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। মীজানুর রহমান বড়হাটে সাইফুরের বাড়ির পাশে আরেকটি বাসায় পরিবার নিয়ে থাকেন। তিনি সাইফুরের দুটি বাড়ি দেখাশোনা করেন। মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা
বড়হাটের ওই বাড়িতে দুইটা ফ্লোরে তিনটা ফ্ল্যাট আছে। বড়হাটের এই বাড়িতে তিন-চার জনের মতো জঙ্গি রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে নাসিরপুর গ্রামে বুধবার ভোর রাতে জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলিও চলে।
নাসিরপুর গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানার পাশের বাড়ি থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের সম্পর্কে তথ্য জানতেই ওই ১১ জন আটক করা হয়েছে। এছাড়া এই বাড়ির ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, নাসিরপুরের ওই বাড়িতে দুই মাস আগে প্রাণ আরএফএল-এর কর্মী পরিচয়ে মাসিক সাত হাজার টাকায় বাড়ি ভাড়া নেওয়া হয়। বাগান বাড়ির ভেতরে থাকা একতলা বাড়িটিতে দুজন পুরুষ, একজন নারী ও দুটি বাচ্চা থাকতো। ওই বাড়িতে ভাড়াটিয়া ছাড়াও কেয়ারটেকার জুয়েল আহমেদ ও তার ফুফাতো বোন থাকানে। এছাড়া এক রিকশাচালকও থাকেন।
বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় পৌঁছায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিম। এর আগে বিকাল চারটার দিকে নাসিরপুরের জঙ্গি আস্তানা লন্ডন প্রবাসী সাইফুর রহমানের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের