কোটবাড়ীতে ‘অপারেশন স্ট্রাইক আউট’

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১১:০৫আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৪:৩৮

কোটবাড়ী জঙ্গি আস্তানার বাইরে পুলিশের অবস্থান

কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা। শুক্রবার সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে জঙ্গি আস্তানা এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অভিযানে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সোয়াট টিমের ২৪ সদস্য কুমিল্লা এসেছেন। কুমিল্লা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন শুক্রবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এসপি বলেন, অভিযানের সব প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালে মাইকিং করে আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করে। একইসঙ্গে তাদের আতঙ্কিত না হতে বলছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

কোটবাড়ীর নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন।

/এসটি/

 

আরও পড়ুন:

কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি

নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ

 
 

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

‘নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য’

জঙ্গিরা আত্মঘাতী হয়েছে: মনিরুল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম