কোটবাড়ীর আস্তানায় জঙ্গি নাই, বিস্ফোরক আছে: ডিআইজি

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১৪:১৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৬:০৪

কোটবাড়ীর আস্তানায় জঙ্গি নাই, বিস্ফোরক আছে: ডিআইজি

কুমিল্লার কোটবাড়ীতে ৫২ ঘণ্টা অভিযানের পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুর রহমান জানিয়েছেন, আস্তানায় কোনও জঙ্গি নেই। তবে বিস্ফোরক আছে।

ডিআইজি বলেন, ‘আমাদের মনে হচ্ছে, এখন বাড়ির ভেতরে কেউ নেই। বাড়িওয়ালা বুধবার সকাল ১০টায় বাড়িতে জঙ্গি থাকার তথ্য দিয়েছিলেন।  আমরা আসতে আসতে বেলা ৪টা বেজে যায়। এরপর আমরা বাড়িটিতে কর্ডন করে তালা লাগিয়ে দেই। এর মধ্যে হয়তো তারা বেরিয়ে গেছে। বাড়িওয়ালা আমাদের বলেছিলেন, বাড়িতে দুজন জঙ্গি আছে। এর মধ্যে একজন বাড়িতে আছে, আরেকজন বের হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গি না থাকলেও ওই বাড়িতে ব্যাপক বিস্ফোরক আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। অভিযান এখনও চলছে।’

ডিআইজি বলেন, সোয়াট টিমের সদস্যরা এখনও বাড়ির ভেতরে প্রবেশ করেনি। তবে এর আগে অভিযান সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, সোয়াট টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাড়ির নিচতলা থেকে তারা একটি ব্যাগ উদ্ধার করেছে। ব্যাগের ভেতর কী আছে তা এখনও জানা যায়নি।

শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা অভিযান শুরু করে। অভিযান শুরুর কিছুক্ষণ পরই সেখান থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। এছাড়া ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছে। ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার   ্এরআগে বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলা নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, কোটবাড়ির নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অাসে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের