বিসিআইএম এর তৃতীয় বৈঠক মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:০১

বিসিআইএম অর্থনৈতিক করিডোর

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার ইকোনোমিক করিডর (বিসিআইএম ইসি) প্রতিষ্ঠার বিষয়ে চার দেশ আবারও বৈঠকে মিলিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার কলকাতায় গ্র্যান্ড ওবেরয় হোটেলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদল দুদিনব্যাপী বৈঠকে মিলিত হবেন।এটি বিসিআইএম বিষয়ে তৃতীয় বৈঠক। জানা গেছে, বিবিআইএম এর ওপর করা একটি স্টাডি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিআইএম এর দ্বিতীয় যৌথ স্টাডি গ্রুপের বৈঠক হয়েছিল কক্সবাজারে এবং সেসময় প্রতিনিধিরা একমত হয়েছিলেন যে ২০১৫ তে ভারতে তৃতীয় বৈঠক হবে এবং তারা একটি চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে রাজনৈতিক নেতৃত্বের কাছে পেশ করবেন তাদের বিবেচনার জন্য। কিন্তু বিভিন্ন কারণে এটি করা সম্ভব হয়নি এবং আড়াই বছর পরে এই তৃতীয় বৈঠকটি হচ্ছে বলে তিনি জানান।

এবারের বৈঠকে বিসিআইএম এর মোট ১১টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের ওপর সামগ্রিক রিপোর্ট উপস্থাপন করবে বাংলাদেশ।

বাংলাদেশ উদ্দেশ্য, ধারণা (কনসেপ্ট), পরিধি, অপারেশনস সম্পাদনের নীতি, টেকসই উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো বিষয়ে প্রতিবেদন পেশ করবে । অন্যদিকে, চীন পেশ করবে বিনিয়োগ ও অর্থসংস্থান এবং যোগাযোগ বিষয়ক প্রতিবেদন। ভারত উপস্থাপন করবে জ্বালানি এবং বাণিজ্য বিষয়ক প্রতিবেদন এবং মিয়ানমার উপস্থাপন করবে সামাজিক ও মানব সম্পদ উন্নয়ন এবং মানুষে-মানুষে যোগাযোগের ওপর প্রতিবেদন।

১৯৯৯ সালে ট্র্যাক টু কূটনীতির মাধ্যমে এই ধারণার আলোচনা শুরু হয়। ২০১৩ সালে এই উদ্যোগ সম্পর্কে চীন ও ভারতের দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর সরকারি পর্যায়ে এর আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গত বছর ডিসেম্বর মাসে কুনমিং-এ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কুনমিং বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিটি দেশ তাদের নিজস্ব জাতীয় পরিকল্পনা তৈরি করে দ্বিতীয় বৈঠকে আলোচনা করবে। তৃতীয় বৈঠক যেটি কলকাতায় অনুষ্ঠিত হবে সেখানে চারটি পরিকল্পনার সব বিষয়গুলি বিবেচনা করে একটি পরিকল্পনা তৈরি করা হবে।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান