বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ ৯ বছর

বাংলা টিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৮ মে ২০১৭, ১৩:৫৭

মন্ত্রিসভার বৈঠক

বেসরকারি ব্যাংকের পরিচালক পদে টানা ৯ বছর থাকার বিধান রেখে ব্যাংক কোম্পানি আইন সংশোধন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,  ‘টানা ৯ বছর থাকার পর তিন বছর বিরতি দিতে হবে। এরপর আবার পরিচালক হিসেবে একই ব্যক্তি ফের ৯ বছর নিয়োগ করা যাবে।’

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক কোম্পানি আইন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। এতে তিনটি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আইনের ১৫ ধারার ৪ উপধারার পরিবর্তন আনা হয়েছে।

উপধারা ৪ এর ‘ক’ পরিবর্তন করে ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে মনোনয়ন ও অনুমোদন সংযোজন করা হয়েছে। এসব পদে মনোনীতদের নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

পরিচালক পদে একই পরিবারের দুইজনের বেশি থাকার সুযোগ ছিল না আগের আইনে। সংশোধন আইনে একই পরিবারের চারজন থাকতে পারবেন। চারজনের বেশি থাকতে পারবেন না।

পরিচালক নিয়োগের আইনে কেন এই সংশোধনী আনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বেসরকারি ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যাংক প্রতিষ্ঠার পর ব্যাংকের কোনও পদে থাকতে পারেন না। এতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এ কারণেই বেসরকারি ব্যাংকগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই আইনে সংশোধনী আনা হচ্ছে।’

আইন সংশোধনে বাংলাদেশ ব্যাংকের সম্মতি রয়েছে কিনা, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকেরও সম্মতি আছে। তারা ভালো বুঝেই নিশ্চয় সম্মতি দিয়েছে।

 


/এসএমএ/এসটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি