আদালতে সাড়ে তিন ঘণ্টা জবানবন্দি দিলেন ধর্ষণের শিকার দুই তরুণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৭:২৭আপডেট : ১১ মে ২০১৭, ১৭:২৭

বনানীর রেইন ট্রি রেস্টুরেন্টে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবক বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণী আদালতে টানা সাড়ে তিনঘন্টা জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মে)  বিকাল পৌনে ৫টায় এ জবানবন্দি শেষ হয়। এদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নবী ইয়াসমিনের খাস কামরায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ভিকটিমরা জানিয়েছে তারা বার বার ‘না’ বলার পরও তাদের ধর্ষণ করা হয়েছে। কাঁকুতি মিনতি করে তারা ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চেয়ে ব্যর্থ হয়েছে।

সূত্র জানান, আমাদের অনিচ্ছা সত্ত্বেও তারা আমাদের কথা শোনেনি। জবানবন্দি দেওয়ার সময় তারা কান্নাজড়িত কন্ঠে বলেন, তারা এ পরিস্থিতি থেকে বাঁচতে চেয়েছিলেন যে কোনও মূল্যে। কিন্তু, অভিযুক্তরা তাদের কথা শোনেনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা অ্যানি  ওই দুই তরুণীকে আদালতে হাজির করে তাদের জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন।

প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই শিক্ষার্থীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

/এসআইটি/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বাংলাদেশের হারে ভারতের সামনে খুললো নতুন দরজা!
বাংলাদেশের হারে ভারতের সামনে খুললো নতুন দরজা!
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি