রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০১৭, ২১:১৭আপডেট : ১৬ মে ২০১৭, ২১:৪২

বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন  জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর ভারত ও ভুটান সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পাশাপাশি বৈঠকে হাওড় জেলাগুলোতে বন্যায় ক্ষয়ক্ষতি এবং এ বিপর্যয় রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ভুটান যান। এর আগে প্রধানমন্ত্রী গত ৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ভারত যান।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র:বাসস

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী