ধর্ষণের দায় স্বীকার করে আদালতে সাফাত ও সাদমানের জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৬:০৮আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:০৭

সাফাত ও সাদমান বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা দায় স্বীকার করে এই জবানবন্দি দেয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টার মধ্যে সাফাত ও সাদমানকে আদালতে নিয়ে আসা হয়েছিল। বিচারকের খাস কামরায় তাদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। 

তিনি আরও জানান, সাফাতের বক্তব্য লিপিবদ্ধ করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। এদিকে সাদমান সাকিফের স্বীকারোক্তিমূলক বক্তব্য লিপিবদ্ধ করেন আরেক ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

সাফাত ও সাদমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের আদালতে নেওয়া হয়। সাদমানের পাঁচ দিনের রিমান্ড আজ বৃহস্পতিবার এবং সাফাতের ছয়দিনের রিমান্ড শুক্রবার শেষ হচ্ছে। এ মামলার অপর আসামি নাঈম আশরাফকে বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করে আদালতে নেওয়া হয়েছে। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ মে বনানী থানায় সাফাত আহমদ, নাঈম আশরাফসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন দুই তরুণী। বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি হোটেলের একটি রুমে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তারা। মামলার সব আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

/এসআইটি/এসএমএন/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশি এক তরুণের আইএস জঙ্গি হয়ে ওঠার গল্প

নাঈমকে গ্রেফতারের বিষয়ে জানতো না মুন্সীগঞ্জ পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে