আজ সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মে ২০১৭, ০৯:৪৮আপডেট : ২০ মে ২০১৭, ০৯:৫২
image

শেখ হাসিনা

আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যায় চারদিনের সফরে সৌদি আরব যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, সৌদি বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দিচ্ছেন।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ গত ১১ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাদশাহ্ আব্দুল আজিজের একটি আমন্ত্রণ বার্তা হস্তান্তর করেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে রিয়াদের মুভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হবে। এখানে তিনি দুদিন থাকবেন।

আগামী ২১ মে রিয়াদে বাদশাহ্ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এআইএ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। তিনি ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’’এর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। এছাড়া তিনি সৌদি বাদশাহ’র দেওয়া এক ভোজ সভায়ও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে ২২ মে মদিনা যাবেন। সেখানে থেকে যাবেন জেদ্দা। এরপর শেখ হাসিনা হারাম শরীফে পবিত্র উমরাহ্ পালন করতে মক্কায় যাবেন। ২৩ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম