খালেদার কার্যালয় ছেড়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১০:০৫আপডেট : ২০ মে ২০১৭, ১০:৩৭

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছেড়েছে পুলিশ। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন অভিযান শেষ। পুলিশের দেওয়ার তল্লাশি তালিকা অনুযায়ী সেখানে কিছুই পাওয়া যায়নি।

একই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘পুলিশ শূন্য হাতে ফিরে গেছে। খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই ক্ষমতাসীন সরকার এই পুলিশি হানা দিয়েছে। এটা গণতন্ত্রের সভ্যতার চরম পরিপন্থী।’

বিএনপি কার্যালয়ের ভেতরে

শনিবার সকাল ৭টা ২০ মিনিটে গুলশানের ওই কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, 'খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।'

শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে পুলিশ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’

ছবি: নাসিরুল ইসলাম।

/আরজে/এসটি/

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই উদ্দেশ্যমূলক এই অভিযান: রিজভী

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম