রেইনট্রি কর্তৃপক্ষ ও দুই পুলিশ কর্মকর্তাকে তলব মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৮:০২আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:০৯

জাতীয় মানবাধিকার কমিশন

বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি ওই বিষয়ে আরও তথ্য জানতে দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন, জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেট, গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলীকে তলব করেছে। আগামী ২৫ মে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই ঘটনার ব্যাপারে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকালে এই তলব নোটিশ পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন।

প্রসঙ্গত, দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল বনানী থানায় মামলা দায়ের করেন একজন ভিকটিম। কিন্তু আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় বনানী থানা পুলিশ প্রথমে তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়। ২৪ ঘণ্টা পরে মামলাটি গ্রহণ করার অভিযোগ ওঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। এই তদন্তের অংশ হিসেবে কমিশন এরই মধ্যে ওই দুই তরুণীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলে। পরে মানবাধিকার কমিশনের দুই সদস্য ঘটনাটির তদন্তে ১৩ মে ঘটনাস্থল রেইনট্রি হোটেলও পর্যবেক্ষণ করেন। এছাড়াও ভিকটিম ও তাদের পরিবার সদস্যদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানায় কমিশন।

রেইনট্রি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজারকে তলব করা ওই তদন্তেরই ধারাবাহিকতা।

/জেএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী