ভিডিওতে ভাস্কর্য সরানোর কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ০৩:৪২আপডেট : ২৬ মে ২০১৭, ০৮:৫৫

যেভাবে ভাঙা হলো সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে। সে মুহূর্তের একটি এক্সক্লসিভ ভিডিও হাতে এসেছে বাংলা ট্রিবিউন-এর। এই ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন শ্রমিক হাতুড়ি দিয়ে ভাস্কর্যের পাদদেশ ভাঙার চেষ্টা করছেন। সেখানে শুরুতে সাতজন শ্রমিককে কাজ করতে দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হকের ১৩ জন কর্মীসহ মোট ২০ শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন।

বাংলা ট্রিবিউনের হাতে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে মৃণাল হক দু’জন শ্রমিককে নির্দেশনা দিচ্ছেন। শ্রমিক দু’জন পালাক্রমে হাতুড়ি দিয়ে ভাস্কর্যটির পাদদেশে আঘাত করছেন। শাবল দিয়ে ভিতটি হালকা করার কাজও চলছে।

এ সময় মৃণাল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুপ্রিমকোর্টের আদেশক্রমে এটি আমি বানিয়েছি। এখন সরানোর সময় আমি বিষয়টি তদারকি করছি যেন এটি ক্ষতিগ্রস্ত না হয়।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার সন্তান হারিয়ে গেলে প্রতিক্রিয়া কী হবে ভেবে নেন।’ রাত ২টায় তিনি বলেন, ‘এটি পুরোপুরি সরিয়ে নিতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে।’

গত বছর ডিসেম্বরে সুপ্রিমকোর্টের সামনে এই ভাস্কর্যটি স্থাপিত হয়। এই স্থাপনের প্রতিবাদে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে হেফাজতে ইসলামসহ দেশের কয়েকটি ইসলামি দল।

আরও পড়ুন:

ভাস্কর্য সরানোর পর সুপ্রিম কোর্টের প্রথম সকাল

ভাস্কর্য সরিয়ে নেওয়ায় ফেসবুকে ঝড়

ভাস্কর্যটি এখন অ্যানেক্স ভবনের পানির পাম্পের পাশে (ভিডিও)

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ

ভাস্কর্যটি যেখানে সরানোর কাজ চলছে

প্রধান বিচারপতিই ভাস্কর্য স্থানান্তরের নির্দেশ দিয়েছেন: অ্যাটর্নি জেনারেল

ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর কাজ চলছে

/এসটিএস/ইউআই/এসএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম