যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

শেখ শাহরিয়ার জামান
০৭ জুন ২০১৭, ২১:০৮আপডেট : ০৭ জুন ২০১৭, ২৩:১১

যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে নেতিবাচক একটি লেখার বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নাজমুল কাউনাইনকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদিরের লেখা ‘এ লেবার উইন অন দি কার্ডস?’ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নাজমুল কাউনাইন মঙ্গলবার পররাষ্ট্র দফতরে তলব করা হয়েছিল।  

যুক্তরাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে এ লেখাটি ঢাকার একটি দৈনিকে ছাপা হয় এবং সেখানে নাদিম কাদিরের পরিচয় দেওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার।

এ বিষয়ে জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, নাদিম কাদির চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন এবং তার ব্যক্তিগত মতামতের জন্যও দূতাবাস তথা বাংলাদেশকে জবাবদিহি করতে হবে এবং সে কারণেই তার লেখাটির জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।

নাদিম কাদিরের লেখায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে এবং বিরোধী দল নেতা জেরেমি করবিনের ঢালাও প্রশংসা করা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে লেবার পার্টি নির্বাচনে জিতবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাজ্যে রাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নাজমুল কাউনাইন /এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের