১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৩:১২আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:১২

সংসদে অর্থমন্ত্রী স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। এর মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেই সাদা করা হয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা। এসব কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে এক হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ১৯৭১-৭৫ সময়ে দুই কোটি ২৫ লাখ টাকা, ৭৬-৮০ সময়ে ৫০ কোটি ৭৬ লাখ, ৮১-৯০ সময়ে ৪৫ কোটি ৮৯ লাখ টাকা, ৯১-৯৬ সালে ১৫০ কোটি ৭৯ লাখ,  ৯৭-২০০০ সালে ৯৫০ কোটি ৪১ লাখ টাকা, ২০০১-০৬ সালে ৮২৭ কোটি ৭৪ লাখ, ২০০৭-০৯ সালে ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা, ২০০৯-১৩ সালে এক হাজার ৮০৫ কোটি টাকা, ২০১৩ থেকে এখন পর্যন্ত ৮৫৬ কোটি ৩০ লাখ টাকা সাদা করা হয়েছে।

একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বাণিজ্যিকভাবে সব কিন্ডারগার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাসমূহের অর্জিত আয় করযোগ্য। অন্যান্য করযোগ্য প্রতিষ্ঠানের মতো এ সব প্রতিষ্ঠানের কর পরিগণনা করে রাজস্ব আহরণ করা হচ্ছে। এছাড়া করযোগ্য আয় রয়েছে এ রকম নতুন কিন্ডার গার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাসমূহ শনাক্তকরণের মাধ্যমে করনেটে অন্তর্ভূক্ত করার উদ্দেশ্যে নিয়মিত জরিপ কাজ অব্যাহত রয়েছে।’

/ইএইচএস/এফএস/ 

আরও পড়ুন- 

বিকালে ঢাকায় গ্রেফতার, রাতে গোয়ালন্দে 'বন্দুকযুদ্ধে' নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের