রেমিটেন্স কমেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৪:৩১আপডেট : ০৮ জুন ২০১৭, ১৪:৩৪

রেমিট্যান্স চলতি অর্থ বছরের ১০ মাসে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৪ হাজার ৭৩৫ টাকা কম রেমিটেন্স এসেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৬–২০১৭ অর্থবছরে (জুলাই–এপ্রিল) ব্যাংকিং চ্যানেলে ৮১ হাজার ১০৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ হাজার ৭৩৫ টাকা কম। ২০১৭–২০১৮ অর্থবছরে রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা। 

এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান,  ৩০ জুন ২০১৬ সময়ে সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর  পাঁচ হাজার ১২৭টি শাখার মধ্যে লোকসানি শাখা ছিল এক হাজার ৪০টি।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের৫৭টি তফসিলি ব্যাংকের মোট শাখা ৯ হাজার ৬৯১টি।

পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৭ সালে​র জুন পর্যন্ত দেশে আয়কর উপযোগী (টিআইএনধারী) ব্যক্তি/প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ লাখ তিন হাজার ৫৯৪জন। ২০১৬–২০১৭ অর্থবছরে প্রায় ১৫ লাখ ৫২ হাজার ব্যক্তি/প্রতিষ্ঠান আয়কর দিয়েছেন।

মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে চুরি যাওয়া ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৪ দশমিক ৫৩ মিলিয়ন ডলার ফেরত এসেছে।

/ইএইচএস/এফএস/ 

আরও পড়ুন- যে সিদ্ধান্ত হতে পারে 'মওদুদের বাড়িটি' নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম