গৃহকর্মীকে নির্যাতন: জামিন পেলেন বাংলাদেশি কূটনীতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ০৯:১৫আপডেট : ১৪ জুন ২০১৭, ০৯:৫৯

শাহেদুল ইসলাম গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মেদ শাহেদুল ইসলাম জামিন পেয়েছেন। বাংলাদেশি সময় বুধবার (১৪ জুন) সকাল ৭টায় তিনি জামিন পান। নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে সোমবার (১২ জুন) গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুযায়ী, বাংলাদেশি দূতাবাস কর্মকর্তা ২০১২-২০১৬ সালের মে মাস পর্যন্ত কোনও বেতন ছাড়াই মোহাম্মদ আমিন নামের এক ব্যক্তিকে তার বাড়িতে কাজ করতে বাধ্য করেন। গত বছর মে মাসে আমিন পালিয়ে যান এবং পুলিশের কাছে অভিযোগ করেন।
আমিনের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আসার পর পরই শাহেদুল ইসলাম তার পাসপোর্ট কেড়ে নেন এবং তাকে দিয়ে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করতো। পরিবার ও বাইরের কারও সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হতো না।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির নামের এই গৃহকর্মী ২০১৬ সালের ১৭ মে থেকে শাহেদুল ইসলামের বাসা থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে জানানো হয়। ১৯ মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। কিন্তু শাহেদুল ইসলামের গ্রেফতারের আগ পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে জানায়নি।
শাহেদুল ইসলাম রাজনৈতিক বিবেচনায় যুক্তরাষ্ট্রে নিয়োগপ্রাপ্ত কূটনীতিক। ২০১১ সালে নিউ ইয়র্ক মিশনে কাউন্সিলর পদে যোগ দেন তিনি।

/এসএসজেড/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের