সুইডেনের প্রধানমন্ত্রী লোফডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জুন ২০১৭, ০৩:৫১আপডেট : ১৬ জুন ২০১৭, ০৯:১০

স্টকহোমে বৃহস্পতিবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক (ছবি-ফোকাস বাংলা)

সুইডেনে রাজধানী স্টকহোমে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে এসে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রবাসীদের দেওয়া সংবর্ধনাসহ আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি। 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা স্টকহোমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। শেখ হাসিনা পরে তাঁর সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন ভোজে অংশ নেন। 

সুইডেনের প্রধানমন্ত্রী লোফডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। (ছবি-ফোকাস বাংলা)
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হন।
সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে স্টকহোমে এসে পৌঁছান। এ সফরকালে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

স্টকহোমে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্গান জোহান্সসনের সাক্ষাৎ (ছবি-ফোকাস বাংলা)
সুইডেনে বাংলাদেশের কোনও সরকার প্রধানের এটি প্রথম সফর। এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রী কাল বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ অ্যান্ড এম-এর সিইও কার্ল-যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।

সূত্র: বাসস

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে